▣ Wednesday, 11 November 2026⌖ কোচবিহার☁ 26°C
PRANTIK BARTA
সাপ্তাহিক সংবাদপত্র ও
অনলাইন নিউজ পোর্টাল
PRGI- WBBEN/26/A0895
প্রান্তিক বার্তাPRANTIK BARTA
E-PAPER
এখানেই পড়ুন ▶
▤
ব্রেকিং নিউজব্যাঙ্ক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে এক প্রবীণ দম্পতির ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
November 10, 2026

ব্যাঙ্ক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে এক প্রবীণ দম্পতির ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

ব্যাঙ্ক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে এক প্রবীণ দম্পতির ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ শহরের ১০ নম্বর ওয়ার্ডের পুরোনো বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়।এ ব্যাপারে তারা তুফানগঞ্জ থানার দ্বারস্থ হয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শহরের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রবীণ দম্পতি রেখা রায় মৌলিক ও হিমু বিন্দু রায় মৌলিক একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে টাকা তুলে টোটো করে বাড়ি ফিরছিলেন। বাড়ির সামনে এসে টোটো থেকে নামার পরই রেখা দেবী লক্ষ্য করেন যে তাঁর ব্যাগের চেনটি খোলা রয়েছে। তড়িঘড়ি ব্যাগের ভেতরে হাত দিতেই তিনি দেখেন ভেতরে থাকা নগদ ২৫ হাজার টাকা গায়েব।
ভুক্তভোগী রেখা দেবী বলেন, ব্যাঙ্ক থেকে ৫০ হাজার টাকা তুলেছিলাম।টাকা নিয়ে বের হওয়ার পর আমরা একটি টোটোতে চাপি। আমাদের পর ওই টোটোতে আরও দুজন মহিলা যাত্রী ওঠেন।টোটো থেকে নামার পর লক্ষ্য করি ব্যাগের চেন খোলা। ২৫ হাজার টাকা নেই। ধারণা করা হচ্ছে, ভিড়ের সুযোগ নিয়ে ওই দুই মহিলাই কৌশলে ব্যাগের চেন খুলে টাকাটি হাতিয়ে নিয়েছে।আমরা থানায় লিখিত অভিযোগ জানাবো। তুফানগঞ্জ থানা সূত্রে জানা যায়, ঘটনাস্থলে পুলিশ গিয়েছিলো।আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

এই খবরটি শেয়ার করুন
WhatsAppFacebookTelegram

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Our Partner

সর্বশেষ খবর